ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক

    নলছিটিতে চুরি করার সময় হাতেনাতে দুই চোরকে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই দুই চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যবসায়ী রেজাউল করিম টুটুর বাসায় রাত দেড়টার দিকে দুই চোর প্রবেশ করে। চোরের উপস্থিতি টের পেয়ে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। তাঁরা ঘরের ভেতরে দুই চোরকে দেখে চিৎকার শুরু করে। 

    এ সময় দুই চোর পালানোর চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের কাছে দুই চোরকে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো মো. ইমরান খন্দকার  (৩৫) এবং রাতুল ফরাজী (১৮)। 

    সম্প্রতি নলছিটিতে চুরির উপদ্রব বেড়েছে। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরি হচ্ছে। এতে দুশ্চিন্তায় রয়েছে উপজেলাবাসী।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুই চোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ