ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • শান্তিপ্রিয়ভাবে রোড মার্চ শেষ করবো: শিরিন

    শান্তিপ্রিয়ভাবে রোড মার্চ শেষ করবো: শিরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বিএনপি। দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে সোচ্চার হয়ে উঠেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

    শিরিন বলেন, এই অবৈধ সরকার জালিয়াতি করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতন্ত্রের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে।

    বরিশাল বিভাগীয় রোড মার্চের মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।  

    এ সময় তিনি বলেন, বিএনপি শান্তি প্রিয় দল। আমরা শান্তিপ্রিয়ভাবে রোড মার্চ বরিশাল শহর থেকে শুরু করে ঝালকাঠি হয়ে পিরোজপুর গিয়ে শেষ করবো।

    ২৩ সেপ্টেম্বর বিভাগীয় রোড মার্চ কর্মসূচি সফল করার সূচনাস্থল ও উদ্বোধনী আয়োজনের নির্ধারিত স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল কবির জাহিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ