ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের সাব অফিসের নামে ব্যক্তিগত ভবন দখলের চেষ্টা

    মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের সাব অফিসের নামে ব্যক্তিগত ভবন দখলের চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়া উপজেলার ১০ নম্বর হলতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সাব অফিসের নামে টিয়ারখালী বাজারে জমিসহ একটি একতলা ভবন তালা ভেঙে দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ফারুকের বিরুদ্ধে। 

    দখল চেষ্টার প্রতিবাদে গতকাল  বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষনা গ্রামের আনোয়ার হোসেন মঞ্জু জমাদ্দারের মেয়ে নিপা আক্তার।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নির্মিত একটি ভবন বিবাদীরা দখলের চেষ্টা করলে আমরা আদালতে মামলা করি। ওই মামলায় আদালত থেকে রায় পাই। জমি পরিমাপ করে আদালতের প্রসেস সার্ভেয়ারের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলে ভোগদখল করে আসছি। 

    এরপর প্রতিপক্ষ মহিউদ্দিন আহমেদ ফারুক, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো ওই ভবনের একটি কক্ষ শালিস ব্যবস্থার জন্য ব্যবহার করতে চায়। দাদা জনস্বার্থে একটি কক্ষ ব্যবহারের অনুমতি দেয়। কয়েক বছর ওই কক্ষটি ব্যবহার করে একপর্যায়ে আমাদের না জানিয়ে পুরো ভবনটিতে মেরামতের কাজ শুরু করে। 

    এরপর তাদেরকে ওই কক্ষটি ব্যবহারে বাঁধা প্রদান করলে বিরোধ সৃষ্টি হয়। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের পুরো ভবনটি দখলের পায়তারা চালায়।

    কয়েক বছর ধরে এ নিয়ে হামলা ও মামলা হলে গত বছরের ১ লা জুন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সরেজমিনে উপস্থিত হয়ে উভয় পক্ষই ওই ভবন ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়।

     কিন্তু সে সিদ্ধান্ত অমান্য করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষ মহিউদ্দিন ফারুক ও তাদের লোকজন আমাদের ওই ভবনের তালা ভেঙে দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা বিভিন্ন ভাষায় গালাগালি ও হুমকি দিয়ে চলে যায়। 

    এ ঘটনায় জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি অবগত রয়েছেন।
    এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, স্বাধীনতার পরবর্তী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ওই ভবনে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। 

    আনোয়ার জমাদ্দার গং আদালত থেকে যে রায় পেয়েছে তা একতরফা রায়। বৃহস্পতিবার তালাবদ্ধ অফিসটির তালা খুলতে চেয়েছিলাম। এসিল্যান্ড এবং ইন্সপেক্টর তদন্ত এসেছিল। যদিও বিশেষ কারনে তালা খোলা হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ