ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

    দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করবে বিএনপি। আজ ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

    তিনি বলেন, ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

    ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসক। গত সপ্তাহে মাত্র চার দিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়।

    এরই মধ্যে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় তাকে বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ