ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • দুমকিতে ৪শ পিস ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেফতার 

    দুমকিতে ৪শ পিস ফেনসিডিলসহ দুই কারবারি গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে ৪শ পিস ফেনসিডিল ও মাদক  বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের রাতেই দুমকি থানায় হস্তান্তর করা হয়। 

    এ ব্যাপারে ৪ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আ. মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের আ. আজিজ শেখের ছেলে মহসিন শেখ (৩৮) কে গ্রেফতার করেন। 

    এসময় তাদের  দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ৪শ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। ওই রাতেই তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

    দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান জানান, মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ