ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভাণ্ডারিয়ায় জেপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত 

    ভাণ্ডারিয়ায় জেপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাণ্ডারিয়ায় রোববার জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শেখ কামাল অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় জেপির উপজেলা সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কার্যনির্বাহী সভাপতি মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহ সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী আসমা আখতার, জেপির নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা জেপির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। 

    এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির ভাণ্ডারিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ করিম তালুকদার ইমনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইমরান হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ