ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাউখালীতে ধানক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    কাউখালীতে ধানক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

    স্থানীয়রা জানান, ঐ ধানক্ষেতের ভিতরে কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে অর্ধগলিত অবস্থায় লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিয়ে এলাকাবাসীকে তারা জানায়। 


    খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তা ছেলে লাশের লুঙ্গি ও হাতের ব্রেসলেট দেখে সনাক্ত করে লাশটি ছেলে সৌরভ মিস্ত্রির (২২)।  পরে কাউখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

    শংকর মিস্ত্রি জানান, ছেলে সৌরভ মিস্ত্রি মানসিক ভারসাম্যহীন গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ ছিল। বহু জায়গায় খুঁজেছি থানায় জানিয়েছি কোথায় খুঁজে পাই নাই।

    কাউখালী থানার অফিসার ইনচার্জ জোকারিয়া জানান, খবর পেয়ে ধান ক্ষেতের ভিতর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি। কি কারনে মারা গেছে ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ