ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে ভয়াবহ পরিণতি হবে: মির্জা আব্বাস

    ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে ভয়াবহ পরিণতি হবে: মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে ভয়াবহ পরিণতি হবে।

    ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে রোডমার্চের সমাবেশে এ কথা বলেন মির্জা আব্বাস।


    তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পারে শুধু মানুষ হত্যা করতে। কিছু লোককে গ্রেফতার করতে। আদালতে শুধু বিএনপি নেতাকর্মীদের নামে মামলা; অন্য কোনো মামলা নেই। সারা বছর শুধু বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হয়।

     


    মির্জা আব্বাস আরও বলেন, আমেরিকা থেকে এতো তাড়াতাড়ি চলে আসছেন কেন? আমেরিকায় ১৮ জন শিল্পপতিকে সঙ্গে নিয়ে গেছেন, তারা অবৈধভাবে আয় করা ১০০ বিলিয়ন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন। ব্যর্থ হয়ে এখন ফিরে আসছেন।


    এ সরকারের পতন হলে তারা আর ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলে জানান মির্জা আব্বাস।


    এর আগে সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ রোডমার্চ সকালে শুরু হয় ঝিনাইদহ থেকে। মাগুরা ও যশোর হয়ে ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোডমার্চ রাত পৌনে ৯টায় পৌঁছায় খুলনায়।


    খুলনার সমাবেশে যোগ দেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিববাড়ি মোড় ও আশপাশের এলাকা।

     

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ