ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • পরিবেশ সুরক্ষায় সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন

    পরিবেশ সুরক্ষায় সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ থেকে মুক্তি লাভের জন্য সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন কার্যক্রম শুরু করেছে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম। 

    শুক্রবার  সকালে পাথরঘাটা ঢাকা মহাসড়কের সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ সংলগ্ন তালের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপন উদ্বোধন করেন ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল করিম। 

    এ সময় উপস্থিত ছিলেন  সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল, কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভেকেট মনোজ কুমার কীর্ত্তনীয়া, জাকির হোসেন, বেলাল খান, কবি হাফিজুর  রহমান প্রমুখ।

    সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও পাথরঘাটা উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ জাকির হোসেন জানান, এর আগে গত দুই বছরে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রিশ হাজার তালের বিজ রোপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবছরও দশ হাজার তালের বীজ বপনের কাজ শুরু হয়েছে। 

    এ ছাড়াও পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে গরীবদের পোষাক, অসুস্থদের চিকিৎসা প্রদাণে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ