ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৩ কেজির পাঙাশ সাড়ে ১০ হাজারে বিক্রি

    ১৩ কেজির পাঙাশ সাড়ে ১০ হাজারে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি পাঙাশ। মাছটি খুচরা বাজারে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।


    শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তালতলী খুচরা মাছ বাজারে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়।

    জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার জেলে মো. সালাম তালুকদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি তালতলী মাছ বাজারে খুচরা মাছ ব্যবসায়ী আল-আমিন হাওলাদারের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন। পরে তিনি খুচরা ক্রেতাদের কাছে মাছটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

    মাছ ব্যবসায়ী আল-আমিন হাওলাদার বলেন, এত বড় মাছ সাধারণত ধরা পড়ে না। তাই সবাই এ মাছ খেতে চাইবে। এ জন্য মাছটি দ্রুত কিনে নিয়েছি। পরে মাছটি কেটে প্রতি কেজি ৮০০ টাকা দরে মোট ১০ হাজার ৪০০ টাকা বিক্রি করি।

    বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নদী ও সাগরে বিভিন্ন সময় মাছ ধরা  নিষেধাজ্ঞা সঠিক নিয়মে জেলেরা পালন করে। তাই মৌসুমে ইলিশসহ বিভিন্ন ধরনের বড় সাইজের মাছ জেলেদের জারে ধরা পড়ে। জেলেরা বেশি করে মাছ পেলে সরকারের বিভিন্ন কর্মসূচি সার্থক হবে বলে আমি মনে করি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ