ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • দুমকিতে ডিবি পরিচয়ধারী চার ডাকাত আটক

    দুমকিতে ডিবি পরিচয়ধারী চার ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগে লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় মাইক্রোবাসসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। 

    রবিবার (০১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের আটক করে। 

    আটককৃতরা হলেন- পটুয়াখালীর দশমিনা থানার রামবল্লভ থানার বাসিন্দা মো. খলিলুর রহমান (৪৫), সদর থানার মো. রিপন (৩৫) ও মির্জাগঞ্জ থানার মো. রুবেল (৩০), পটুয়াখালী সদর থানার মো. কাওসার শিকদার (৩০)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, ডিবি লেখা দুটি পোশাক, ৪ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস। দুমকি থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেন।

    পুলিশ জানায়, ডিবি পরিচয়ে ঢাকায় ডাকাতি শেষে সাত জনের একটি চক্র মাইক্রোবাস নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশ তাদের আটকে দিয়ে পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে চারজনকে আটক করতে সক্ষম হলেও তিনজন পালিয়ে যায়।

    দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, আটককৃতরা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন। জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। চক্রের পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ