ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি

    সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।

    কর্মসূচিতে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ।

    কর্মসূচিতে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুণ্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগ ২০২২ সালেও একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

    স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, স্বৈরাচারী আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য বক্তারা জোর দাবি জানান।

    এ সময় বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করার জন্যও জোর দাবি তোলেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা ও সর্বস্তরের জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও বক্তারা জানান।

    একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ