ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নিখোঁজের চার দিন পর যুবকের মাটি চাপা লাশ উদ্ধার

    নিখোঁজের চার দিন পর যুবকের মাটি চাপা লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে নিখোঁজের চার দিনের মাথায় হাসানুর রহমান অপু (৩৫) নামে এক যুবকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে দক্ষিণ সেহাংগল (সুন্দর) গ্রামের রুমান শেখের বাড়ির খড়ের গাদার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা রুমানের মা লিপি বেগম বোন সুমনা আকতার ও ভাইয়ের মেয়ে সাদিয়া আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

    জানা যায়, সমেদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী প্রবাসী আ. জব্বারের ছেলে হাসানুর রহমান অপুকে গত বুধবার একই গ্রামের সাবেক মেম্বর মকবুল হোসেন শেখের ছেলে রুমান ডেকে নেয় বলে জানান নিহতের মামাতো ভাই আজাদ। সেই থেকে অপু নিখোঁজ ছিল। 

    নিহতের মামাতো ভাই আজাদ বলেন, শনিবার সকালে একই গ্রামের জহির নামের যুবক রুমানের বাড়ির পাশের বাগানে সুপারি পাড়তে গেলে দুর্গন্ধ পায়। পরে জহির বিষয়টি পার্শ্ববর্তী মাদ্রাসার সামনে থাকা লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। 

    এ সময় ডাক চিৎকার শুনে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে এসে অপুর লাশ দেখে বিক্ষুব্ধ হয়ে রুমানের ঘর ঘেরাও করে এবং দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা রুমানের  মা লিপি বেগম, বোন সুমনা আকতার ও ভাতিজি সাদিয়া আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। 

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুর লাশ উদ্ধার করে ও আটককৃতদের থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে রুমান পালাতক রয়েছে। লাশ উদ্ধারের খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার শফিউর রহমান ও সহকারী পুলিশ সুপার মেহেবুব ঘটনাস্থল পরিদর্শন করেন। 

    এ বিষয় নেছারাবাদ থানার ওসি ছরোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 
    প্রসঙ্গত রুমান এরপূর্বে সেহাংগলের মা ও মেয়ে জোড়া খুনের প্রধান আসামি ছিলেন। ওই মামলায় জামিনে থেকে এলাকায় নানা প্রকার অপকর্ম করে বেড়াচ্ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ