ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বিষখালী নদীতে জেলে নিখোঁজ

    বিষখালী নদীতে জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাত হলে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে আউয়াল (২৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে বিষখালী নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে এ ঘটনা ঘটে।

    বিকেল প্রায় ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলে আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

    পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার নাম বিহীন একটি ট্রলারে আউয়ালসহ চার জেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে আউয়াল ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান।


    বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার বলেন, আমরা খবর শোনা মাত্রই প্রশাসনকে জানিয়েছি। আমাদের নিজেদের লোকেরা তল্লাশি চালাচ্ছে।

    কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফরিদুজ্জামান বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে তল্লাশি শুরু করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ