ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত

    সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন এনএসআই সদস্য নিহত ও আরেক সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।  শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনাখালি মোড়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। 

    ঐ মোটরসাইকেলে এনএসআইর দুজন মাঠ সদস্য ছিলেন। এরা হলেন, জয়দেব (২৮) ও মেহেদী হাসান (২৭)।  এরমধ্যে জয়দেব নিহত হয়েছেন, আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি ট্রাকের নিচে মোটরসাইকেলটি। 

    এতে ঘটনাস্থলেই জয়দেবের মৃত্যু হয়, আরেকজন মেহেদী হাসান গুরুতর আহত অবস্থায় আছেন বরিশাল শেবাচিম হাসপাতালে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ঐ ট্রাকের চালক ও হেল্পার।

    নিহত জয়দেবের লাশ বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। উল্লেখ্য বামনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ এর প্রোগ্রাম কাভার দেয়ার জন্য বরগুনা হতে মোটরসাইকেল করে যাওয়ার সময় বামনা উপজেলাধীন সোনাখালী মোড়ে এই ঘটনাটি ঘটে। তারা দুজনেই বরগুনা জেলা এনএসআই কার্যালয়ের সদস্য।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ