ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বরিশালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

    বরিশালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার সৈকত (২৯), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রীনা (৩৮), জেলার বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইয়াসিন (৭৫)। এর মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৪৫, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৭৬ জন, ভোলায় ২৭ জন, বরগুনায় ৪২ জন ও ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ