ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • এক ইলিশের দাম ৫ হাজার টাকা!

    এক ইলিশের দাম ৫ হাজার টাকা!
    পায়রা (বুড়িশ্বর) নদে বুড়িরচর পয়েন্টে ধরা পরেছে দুই কেজির ইলিশ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ইলিশের দাম পাঁচ হাজার! শুনতে অবাক লাগলেও ঘটনা এমনই। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমতলী উপজেলার লঞ্চঘাট এলাকায় বিক্রির জন্য উঠে এই রাজা ইলিশটি। মাছটির ওজন দুই কেজি।

    স্থানীয় লঞ্চঘাটের জেলে মো. খলিল ফকির জানান, পায়রা (বুড়িশ্বর) নদে বুড়িরচর পয়েন্টে দুপুরে জাল ফেলেন। বিকেলে জাল টানার পর ছোট-বড় আরও কয়েকটি ইলিশের সঙ্গে ওঠে এই রাজা ইলিশটি। গতকাল সন্ধ্যায় মাছটি লঞ্চঘাটে ওঠানো হলে ক্রেতার পাশাপাশি উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় করেন। কারণ এত বড় ইলিশ সহজে পাওয়া যায় না বলেই মানুষের এত আগ্রহ দেখার।


    মাছ ব্যবসায়ী সুজন জানান, ‘আড়াই হাজার টাকা কেজি দরে ইলিশটির দাম পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। এই দামে বিক্রি করতে পারলে জেলের দাম পরিশোধের পর সামান্য কিছু লাভ থাকবে।’

    স্থানীয় লঞ্চঘাটের জেলে মো. জলিল গাজী, মোশারফ ফকির, লিটন সওদাগর বলেন, পায়রা বুড়িশ্বর নদে একসময় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত। পাঁচ ছয় বছর আগেও জেলেদের জালে প্রায়ই দুই কেজি, আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ত। কিন্তু এখন আর সেই ইলিশের দেখা মেলে না।


    জানা যায়, পায়রা (বুড়িশ্বর) নদীর বঙ্গোপসাগরের মোহনায় অসংখ্য ডুবোচর পড়েছে। এ কারণে সাগর থেকে উঠে আসা ইলিশের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ইলিশশূন্য হয়ে পড়েছে পায়রা। বঙ্গোপসাগরের ডুবোচর অপসারণ করা হলে আবার ইলিশের প্রাচুর্য ফিরে আসবে পায়রা বুড়িশ্বর নদীতে।

    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, ‘৬৫ দিনের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ফলপ্রসূ হয়েছে। তাই অধিকাংশ ইলিশের আকার, আকৃতি ও ওজন বৃদ্ধি পেয়েছে।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ