ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

    পিরোজপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে হাসানুর রহমান অপু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।


    এতে বক্তারা বলেন, অভিযুক্ত রুম্মান শেখ একাধিক মামলার আসামি। তাকে বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী সর্বোচ্চ সাজার আওতায় আনতে হবে।

    সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন বেপারী বলেন, ‘সেহাঙ্গল গ্রামের ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে ব্যবসায়িক লেনদেনের কারণে জীবন দিতে হয়েছে। তারই ঘনিষ্ঠ বন্ধু রুম্মান শেখসহ যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে।’

    পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের তিন দিন পর শনিবার (৭ অক্টোবর) হাসানুর রহমান অপুর মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামে তার বন্ধু রুম্মান শেখের খড়ের গাদার পাশে লাশটি পাওয়া যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ