ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বরগুনায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

    বরগুনায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা‌ সদর উপজেলায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এইচ এম  রানা সিদ্দিক (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


    বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান। গ্রেপ্তার রানা সিদ্দিক বরগুনা বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোড়া এলাকার মৃত আবুল হাসেম ফেতু ওরফে ফেতর উদ্দিনের ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য পেয়ে ফুলঝুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট গৌরীচন্না এলাকার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কে অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানা ও বরগুনা জেলা গোয়েন্দা শাখার ৮-১০ জন পুলিশের একটি চৌকস দল। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসস্ত্রসহ রানা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ডাকাতি কাজে ব্যবহৃত একটি স্টৈইলনেস স্টিলের দেশীয় শর্ট গান, ৯ রাউন্ড তাজা গুলি, একটি চাকু ও টর্চ লাইট জব্দ করা হয়।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, আটক ছিদ্দিকের নামে বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা চলছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ