ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • সিইসি

    কোনো দল আসুক না আসুক, জনগণ ভোট দিতে পারলে নির্বাচন সফল

    কোনো দল আসুক না আসুক, জনগণ ভোট দিতে পারলে নির্বাচন সফল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    তিনি বলেন, ‘গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণকে দেখতে হবে নির্বাচনটা ফেয়ার ছিল এবং নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এটুকু যদি নিশ্চিত করা যায়, নির্বাচনে কে আসলো, কে আসলো না- জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে।’

    শনিবার (১৪ অক্টোবর) বিভাগীয় কমিশনার, উপ- মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনকালে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি।

    তিনি বলেন, ‘প্রশাসনে বা সরকারে পুলিশ ও নির্বাহী পরিষদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সরকার বলতে আমরা পুলিশ ও ডিসিকেই বুঝি। কাজেই আপনাদের চিত্তে ধারণ করতে হবে আপনারাই সরকারকে প্রতিনিধিত্ব করছেন।’

    কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন খুব ঘনিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজনটা কিন্তু কঠিন একটি কর্মযজ্ঞ। চাইলাম হয়ে গেলো, এরকম নয়। যেহেতু নির্বাচনের দায়িত্ব আপনাদেরও, সেহেতু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে।’

    ‘গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণকে দেখতে হবে নির্বাচনটা ফেয়ার ছিল এবং নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এটুকু যদি নিশ্চিত করা যায়, নির্বাচনে কে আসলো, কে আসলো না; জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে’, যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ