ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা  সারাদেশে নৈরাজ্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১ বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরু মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার
  • ২২ অক্টোবর বন্ধ থাকবে সারাদেশের স্বর্ণের দোকান

    ২২ অক্টোবর বন্ধ থাকবে সারাদেশের স্বর্ণের দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    শনিবার (১৪ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে পাঠানো সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।


     
    এতে বলা হয়, অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন (২২ অক্টোবর) রোববার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।

    আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে আজ (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে মহালয়া, দেবীপক্ষের সূচনা। পূজার এই সূচনার দিনটি সারাদেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে।  

    এদিন ভোরে মন্দিরে মন্দিরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ