মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হল, মহিপুর থানার তারিকাটা গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মো. নুর আলম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর রাত পৌনে ১০ টার দিকে মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুরে আলম শরীফের বাড়ির সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ নুর আলমকে গ্রেফতার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর