ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

Motobad news

ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার

 ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল)'র ১১ যুগপূর্তি উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম সুসংগঠিত ও কার্যকর করতে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামী শনিবার ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

উৎসব উদযাপন কমিটির প্রচার উপ পরিষদের চেয়ারম্যান জেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন ও প্রচার উপ পরিষদের আহ্বায়ক কমল সেনগুপ্ত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত সভায় সকল উপকমিটির চেয়ারম্যান, আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।  বিশেষ করে প্রতিটি ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর এবং আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

সভায়, আসন্ন ১১ যুগপূর্তি উৎসবের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। "শিকড়ের টানে, আবার এক হই!’স্লোাগানে ব্রজমোহন স্কুলের ১১ যুগপূর্তি উৎসবে এরই মধ্যে এক হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী তাদের  রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানা গেছে।  ঐতিহ্যকে ধারণ করে জমকালো  উৎসব করতে দফায় দফায় চলছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন