বরিশাল নগরীতে বসতঘরে অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় বিদ্যুতের শর্টসার্কিটে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছাইলেও স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১ টার দিকে চৌমাথা এলাকার আর এম স্কুল সংলগ্ন মো. জাকির হোসেনের রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের টের পাওয়ার সাথে সাথে প্রতিবেশীরা পানি ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ। একই সময়ে ফায়ার সার্ভিসের টিমও পৌছায়। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা।
ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। তবে পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বৃষ্টির কারনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেন তিনি।
এইচকেআর