ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ ৮ আ'লীগ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত
  • সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

    সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৩টার দিকে নগরের বটতলা এলাকায় আদম আলী হাজির গলিতে নানকের বাসায় হামলা হয়। বাড়িটিতে তাঁর ভাইয়ের পরিবার থাকেন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, একদল বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তাঁরা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়। তবে এতে গার্ড রুমের আংশিক ক্ষতি ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ