ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৭টি পিস্তল ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩ ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ৮ ডাকাত আটক  এমপি জিলানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেত্রী নাসরীন ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা
  • সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন।

    বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

    বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

    বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।

    দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

    প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ