বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের (বিউডিএ) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নগরীর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাহার উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ আসাদুজ্জামান লাবিবসহ ওয়ার্ড বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি নগরীর উন্নয়ন ও জনকল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
এইচকেআর