ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই
  • লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো

    লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিউকেমিয়ায় আক্রান্ত ঝালকাঠির মেধাবী শিক্ষার্থী বুশরা মেহজাবীনের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার ও জালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। 

    মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বুশরার বাবা সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন বশিরের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

    প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ২৫ হাজার টাকা এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। তাঁদের দেওয়া মোট ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। 

    অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, গ্রীন টিভির প্রতিনিধি নজরুল ইসলাম ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি শাহীন আলম।

    মেধাবী শিক্ষার্থী বুশরার পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ যেন অসুস্থতার কারণে থমকে না যায়, এ জন্য তাঁর চিকিৎসায় সহায়তায় এই অনুদান দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও সবার সহযোগিতায় বুশরা সুস্থ হয়ে আবারও পড়াশোনাসহ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

    প্রসঙ্গত, লিউকেমিয়ায় আক্রান্ত বুশরা মেহজাবীন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অসুস্থতার কাছে হার না মেনে পড়াশোনা চালিয়ে গিয়ে পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে বুশরা। তাঁর এই সাফল্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ