ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ
  • ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত

    ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

    দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

    মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

    জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাঁকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    এদিকে পদ স্থগিত হওয়ায় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন, আমি দলের নীতি আদর্শের বিরুদ্ধে কোন কাজ করিনি। যাইহোক আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের পাশেই থাকবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ