ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা 

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।  

    সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

    সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে পুলিশ সদস্যদের চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিন ব্যবস্থার উন্নয়নসহ নানা কল্যাণসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    এছাড়া মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে অপরাধ দমনে মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের কঠোর নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার।

    সভার শুরুতে সম্প্রতি মৃত্যুবরণকারী এসআই মো. সিদ্দিকুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি, চাকরি থেকে অবসরগ্রহণকারী কনস্টেবল মো. আবুল হোসেনকে সম্মানসূচক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

    কল্যাণ সভায় মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ