ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী
  • পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু 

    পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু 
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিজানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়। 

    কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মনোয়াম মুন্না ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ ইসলাম নয়ন  এ কমিটি অনুমোদন  করেন।

    ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটিতে আল আমিন সুজন সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম লিটন গাজী সহসভাপতি, তানভীর আহমেদ বাপ্পী ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

    আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ