ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওমরা পালনে মদিনায় বিসিসি প্রশাসকের একান্ত সচিব  বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা  পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি ও সম্পাদক রিমু  ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়া হায়দার ও এমপি ইলেন ভূট্টো ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন
  • ওমরা পালনে মদিনায় বিসিসি প্রশাসকের একান্ত সচিব 

    ওমরা পালনে মদিনায় বিসিসি প্রশাসকের একান্ত সচিব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের একান্ত সচিব মুশফিকুল হাসান মাসুম।

    সোমবার (১৬ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

    মদিনায় অবস্থানকালে তিনি পবিত্র মসজিদে নববীতে ইবাদত-বন্দেগি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। পরবর্তীতে মক্কায় গিয়ে পবিত্র ওমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। 

    যাত্রার প্রাক্কালে মুশফিকুল হাসান মাসুম সুস্থ ও নিরাপদভাবে ওমরা পালন শেষে দেশে ফিরে আসার জন্য বরিশালবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ