ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় আসলে ঢাকাগামী গ্রীন ভিউ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গ্রীন ভিউ বাসের চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলে নিহত হয়। এ দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
এদিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বাঁশ বহণকারী একটি ট্রলিগাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহত ফোরকান গাজী ট্রলিগাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুটি দুর্ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে গ্রীন ভিউ নামের একটি বাসের চালকের অবস্থা আশঙ্কাজন বলেও জানান তিনি।
এইচকেআর