ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ ৮ আ'লীগ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
  • ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

    ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
    বিএনপির লোগো/ ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।

    রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।

    দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ