ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • বাউফলে ডাকাতি, স্বর্নালংকার ও নগদ টাকা লুট

    বাউফলে ডাকাতি, স্বর্নালংকার ও নগদ টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া গ্রামে বন বিভাগের অবসরপ্রাপ্ত আইন কর্মকর্তা রেজাউল করিমের বাসভবনে গতকাল সোমবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। আট-দশ জনের ডাকাত দল দরজা ভেঙে বাসভবনে ঢুকে অস্ত্রের মুখে ভবনে থাকা দুজনকে জিম্মি করে স্বর্নালংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    রেজাউল করিমের স্ত্রী পারুল বেগম বলেন, তাঁর স্বামী ঘটনার দিন সোমবার রাতে বাড়িতে ছিলেন না। তিনি এবং তাঁর দেবরের মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ডাকাত দল দরজা ভেঙে বাসভবনের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের দুজনকে জিম্মি করে ফেলে। 

    মেরে ফেলার হুমকি দিয়ে ডাকাতেরা ষ্টিলের আলমিরার চাবি নিয়ে সাত ভরি স্বর্নালংকার এবং নগদ প্রায় দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতেরা বাসভবনের আসবাব ও অন্যান্য মালামাল তছনছ ফেলে রেখে যায়। ডাকাতেরা সংখ্যায় ৮ থেকে ১০ জন ছিল। তাঁদের মধ্যে ঘরে ঢুকেছে পাঁচজন। সবাই মুখোশ পড়া ছিল। 

    মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে।  রেজাউল করিম বলেন,তিনি ঢাকায় ছিলেন। এ ঘটনায় আইনের আশ্রয় নিবেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি ঘটনাস্থল পরির্দশ করেছেন।  ভুক্তভোগি নারী (পারুল বেগম) দুর্বৃত্তদের কথা-বার্তা শুনে চিনতে পেরেছেন, তিনি তাঁদের নামও বলেছেন। যাছাই-বাছাই ও অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ