ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • স্বরূপকাঠিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা 

    স্বরূপকাঠিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার ইটভাটার মালিক রুহুল আমিনকে ৯০ হাজার টাকা জরিমানা করেন। 

    এদিকে সহকারী কমিশনার ভুমি তাপষ পাল একই অভিযোগে সাইফুল ইসলাম নামে অপর ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গেছে ওইদিন সকালে আরবিএফ নামের একটি ইট ভাটার লোকজন সারেংকাঠি চরের মাটি কেটে ট্রলারে ভরছিলো। 

    এসময় অবৈধ জাল ধরার অভযানে গিয়ে নির্বাহী কর্মকর্তা মাটি চোরদের হাতেনাতে ধরে আটক করে নিয়ে আসেন। অপরদিকে সহকারী কমিশনার (ভুমি) তাপষ পাল গনমান এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে মাটিভর্তি ট্রলারসহ সাইফুলকে আটক করে নিয়ে আসেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধ মাটিকাটা ব্যক্তিদের জরিমানা করেন।  

    এ ছাড়াও নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল পাতার অভিযোগে ইমরান হোসেন নামের এক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভুমি) তাপষ পাল। পরে জেলের কাছ থেকে আটক দুশত মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ