ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাউখালীতে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

    কাউখালীতে ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র ২ ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

    প্রতারণার ঘটনায় শুনে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে গত বুধবার রাতে একটি পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাতে তিনি লেখেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ইউএনও কাউখালীর ০১৩২১১৩৪০২৯ নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনের থেকে অবৈধ সুবিধা চাচ্ছে। এবিষয়ে যেকোন ধরণের লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

    ভুক্তভোগী উত্তর বাজার ব্যবসায়ী বাবুল ডিলার জানান, বুধবার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও)'র অফিশিয়াল মোবাইল নাম্বার থেকে কল করে পূজার বরাদ্দকৃত চালের ডিউ বিক্রি করা হবে বলে জানানো হয়। 

    আমি হ্যা বললে মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন তাহলে বিকাশে ২ লাখ টাকা পাঠান। পরে আমি বিকাশ থেকে ২ লাখ টাকা পাঠাই। পরবর্তীতে আবারো টাকা পাঠাতে বললে সন্দেহ হয়। সাথে সাথে কাউখালী থানায় অভিযোগ করি।

    একইভাবে দক্ষিণ বাজারের ব্যবসায়ী স্বপন মেম্বার কাছে ফোন দিয়ে পূজার বরাদ্দকৃত চালের ডিউ বিক্রি করার কথা বলে ৫০ হাজার টাকা বিকাশের  মাধ্যমে পাঠাতে বলে চক্রটি। 

    এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন জানান, প্রতারণার বিষয় থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ