ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বরগুনা দুই দিনব্যাপী দেশের বৃহত্তম মহাকাশ ক্যাম্প 

    বরগুনা দুই দিনব্যাপী দেশের বৃহত্তম মহাকাশ ক্যাম্প 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সাইন্স সোসাটির আয়োজনে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

    শনিবার বিকেলে শহরের মিজান টাওয়ারে দুই দিনব্যাপী এ মহাকাশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিএসএস’র উপদেষ্টা ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ ও  আল মামুন’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরগুনা সাইন্স সোসাইটি’র সভাপতি আকিল আহমেদ।

    এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র কিউরেটর মাসুদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, জাগোনারীর প্রধান নির্বাহী হোসেনেয়ারা হাসি, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, আয়লা কলেজের প্রভাষক জিয়াউল হক তুহিন প্রমুখ। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর, মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটিু।

    উদ্বোধনে বিজ্ঞান জাদুঘরের উর্ধ্বতন কর্তৃপক্ষ, তরুণ ও কিশোর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

    বরগুনা সাইন্স সোসাইটি’র সভাপতি আকিল আহমেদ বলেন- মহাকাশ ক্যাম্প-২০২২ এ সকলের সবতস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আপ্লুত করেছে, সাহস যুগিয়েছে আরো বড় পরিসরে মহাকাশ ক্যাম্প-২০২৩ আয়োজনের। জাতীয় পরিসরে মহাকাশ প্রেমীদের কাছে পৌঁছেছে বরগুনার নাম। ইনশাল্লাহ এবারের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল মহাকাশ প্রেমীরা যুক্ত হবেন আমাদের সাথে। মহাকাশ ক্যাম্পে এই মহাকাশের বিশালতা, আজব সব কারবার নিয়ে আপনার জিজ্ঞাসা, আপনার প্রশ্নের উত্তর যেমন পাবেন, একই সাথে সুযোগ পাবেন কিছুক্ষণের জন্য মহাকশে “ঢু” মারার। এবারের আয়োজন আরো বড়, আরো বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। এবারের আয়োজনে থাকছে- টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ, থ্রি-ডি মুভি শো, ভিআর শো, উল্কা পতন পর্যবেক্ষণ, রোবো সকার (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত), ডোন্ট বাজ দ্যা ওয়্যার (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত)। হবে স্পেস অলিম্পিয়াড (অন স্পট-সকলের জন্য উন্মুক্ত) প্রতিযোগিতা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ