ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিএনপির নির্যাতনের কথা দেশের মানুষ ভুলে যায়নি: এমপি মুকুল 

    বিএনপির নির্যাতনের কথা দেশের মানুষ ভুলে যায়নি: এমপি মুকুল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপি বলেছেন, বিএনপির অত্যাচার-নির্যাতনের কথা এ দেশের মানুষ ভুলে যায়নি। 

    ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে  মিথ্যা মামলা দিয়ে  আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীদের বাড়ি ছাড়া  করেছে। নির্যাতন করে অনেককে পঙ্গু করে দিয়েছে। 

    এখন তারা (বিএনপি) ষড়যন্ত্র করছে। শনিবার দুপুর ১২ টায় দৌলতখানের চরখলিফা ইউনিয়নের খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত  এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য  তিনি এসব কথা বলেন।

    এমপি মুকুল বলেন, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে দেশের মানুষ সমুচিত জবাব দেবে। 


    ইউপি চেয়ারম্যান সামীম হোসেন অমির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম  সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মৃধা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ