ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • পরীমনির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা : ডিবি 

    পরীমনির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা : ডিবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুলশানের অল কমিউনিটি ক্লাবে চিত্রনায়িকা পরীমনির ভাংচুরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। 

    বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি বলেন, অল কমিউনিটি ক্লাবে পরীমনির ভাংচুর চালানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই ব্যবস্থা নেব। 

    এ বিষয়ে পরীমনিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উত্তরার ডিসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। পরে এ বিষয়ে জানানো হবে। 

    পরীমনির অভিযোগের সত্যতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, যেহেতু মামলাটি চলমান। এ ক্ষেত্রে সবকিছু জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। তদন্তে বারবার জিজ্ঞাসাবাদ হবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো পাওয়া যাবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ