ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • নয়াপল্টনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ

    নয়াপল্টনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

    আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    বিএনপি সূত্রে জানা গেছে, সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী আহত হয়। পরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় দুই বিএনপি কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

    ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি কাওসার, পার্থদেব মন্ডল, আশ্রাফুল আলম লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, রিয়াদ ইকবাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনামসহ নেতাকর্মীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ