ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ভূমিদুস্য পরিবারের বিরুদ্ধে জমি জবরদখল করার অভিযোগ 

    মঠবাড়িয়ায় ভূমিদুস্য পরিবারের বিরুদ্ধে জমি জবরদখল করার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন অপকর্মের মদদদাতা ও ফাহিমা আক্তার নামে এক নারীকে ভূমিদস্যু আখ্যা দিয়ে ফাহিমা ও তার পরিবারের সদস্যদের বিচারের দাবী করেছে ৩ টি পরিবার। 

    বুধবার দুপুরে পৌর শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন হেপী আক্তার, সুমি আক্তার ও জিয়া খান নামে ৩ ব্যক্তি। এরা সকলেই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সবুজনগর এলাকার বাসিন্দা।

    লিখিত বক্তব্যে সূত্রে জানা যায়, হেপী আক্তার, সুমি আক্তার গংদের রেকর্ডিয় ও জিয়া খানের ক্রয়কৃত ৬.৮২ শতাশং জমিতে বহু বছর ধরে বসতঘর তুলে ভাড়াটিয়াদের কাছে ভাড়া দিয়ে আসছিলে। 

    একই জমির কাছে ফাহিমার জমি থাকায় সকলের আপোষে প্রবেশ পথের জন্য জমির নকশা পরিবর্তন করা হয়। পথ বের করার কারনে প্রত্যেকের জমি থেকে পরিমাপে একটু কমে যায়। কিন্তু ফাহিমা বর্তমানে ওই আপোষচুক্তিনামা অমান্য করে তার গায়ের জোরে এবং প্রভাব খাটিয়ে কাগজ অনুযায়ী জমি দখলের পায়তারা চালায়। 


    এ ঘটনায় সাবেক দুই কাউন্সিলরের মধ্যস্থতায় বৈঠক হলেও ফাহিমা ও তার পরিবারের সদস্য মানছে না। এদিকে তার ভাই আলামীন মাদক ব্যবসায়ী হওয়ায় বিশাল একটা বাহিনী তৈরী করে এলাকার লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে আসছে।

    এব্যাপারে অভিযুক্ত ফাহিমা বলেন, জমি সংক্রান্ত কোন বিরোধ নেই। পূর্ব সংকীর্ণ বিরোধের কারনে জিয়া খান উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আমাকে হেয় করছে। আমি দুইজনের কাছ থেকে জমি ক্রয় করেছি। আমি কাগজ অনুযায়ি সঠিক রয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ