ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • পুলিশ সদস্য হত্যাকাণ্ডে জড়িত বিএনপির দুই নেতাকর্মী গ্রেফতার 

    পুলিশ সদস্য হত্যাকাণ্ডে জড়িত বিএনপির দুই নেতাকর্মী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসমাবেশের নিরাপত্তায় দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল ইসলাম ওরফে পারভেজ কে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার আসামিরা হলেন- গাইবান্ধা পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক শামীম রেজা ও মো. সুলতান।

    রোববার (২৯ অক্টোবর) ভোরো রাজধানীর ডেমরা ও গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গনমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

    তিনি জানান, পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে বিএনপি নেতাদের শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।  

    এর আগে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহত পুলিশ সদস্যের জানাজার নামাজের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপি মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দিয়েছে এবং পুলিশ সদস্য হত্যা করেছে। পুলিশ সদস্য আমিনুল পারভেজ হত্যায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে ডিএমপির কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নামে এক সদস্য জীবন দিয়েছেন। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিনুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবো।

    জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুলের মরদেহে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ