ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • আলালের বনানীর বাসাতেও পুলিশের তল্লাশি

    আলালের বনানীর বাসাতেও পুলিশের তল্লাশি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বনানীর বাসাতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। রোববার দুপুরে সেখানে তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল।

    এর আগে সকালে তার লালমাটিয়ার বাসায় তল্লাশি চালায় পুলিশ। লালমাটিয়া থেকে আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীরকে আটক করে বনানীর বাসায় দ্বিতীয় দফা তল্লাশি চালায় পুলিশ।

    আলালের আরেক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহিদ গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    এর আগে লালমাটিয়ার বাসায় অভিযানের বিষয়টি নিজেই জানিয়েছিলেন আলাল।


    তার দুই বাসার প্রতিটি রুমে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।

    একইদিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসাতেও অভিযান চালিয়েছে পুলিশ।


    বিএনপির তরুণ নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসাতেও পুলিশি অভিযানের তথ্য জানা গেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ