ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • পটুয়াখালী-১ উপনির্বাচন: নৌকার মাঝি আফজাল হোসেন

    পটুয়াখালী-১ উপনির্বাচন: নৌকার মাঝি আফজাল হোসেন
    আফজাল হোসেন। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

    সোমবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এমপির কার্যালয় সংসদীয় মনোয়ন বোর্ডের সভা শেষে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

    পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত বৃহস্পতি ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করে। এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

    নির্বাচন কমিশনের তফশিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই ভোট হবে ব্যালেট পেপার মাধ্যমে।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ