ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • পটুয়াখালী জেলা পরিষদে একঘণ্টার চেয়ারম্যান অনি

    পটুয়াখালী জেলা পরিষদে একঘণ্টার চেয়ারম্যান অনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচিতে এক ঘণ্টার জন্য পটুয়াখালী জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী কন্যা শিশু নাফিউন নিহার অনি। তিনি এনসিটিএফ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে পটুয়াখালী জেলা পরিষদে এ প্রতীকী দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    ‘মেয়েদের এক্টিভিজম ও বিনিয়োগের সম্ভাবনা’ স্লোগানে বিগত বছরগুলোর সাথে মিল ওরখে এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে সাহস, শক্তি ও প্রেরণা জোগাতে প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেইঞ্জ বাস্তবায়নে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।

    কর্মসূচির আওতায় স্থানীয় সরকার সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে জনসেবা ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে কন্যা শিশুদের যেকোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এবার জেলা পর্যায়ে সর্বোচ্চ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ জেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে ধারণা লাভ এবং নারী ও শিশুদের কল্যাণে প্রকল্প গ্রহণের অনুরোধ জানান।

    এনসিটিএফের সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, প্রতীকী চেয়ারম্যান নাফিউন নিহার অনি, চেয়ারম্যানের সহধর্মিণী আয়েশা হুমায়রা, প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার জেসমিন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান প্রমুখ।

    এসময় প্রতীকী চেয়ারম্যান নাফিউন নিহার অনি বলেন, আমি বিভিন্ন পাড়া-মহল্লায় যেখানে ঘনবসতি আছে সেখানে উন্নত মানের পয়:নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ করব। সেখানে নারী ও পুরুষদের জন্য সকল সুযোগ-সুবিধা থাকবে। তাদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত পয়:নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলবো।

    তিনি আরও বলেন, মাসিককালীন সময়ে নারী ও কিশোরীদের জন্য আলাদা পয়:নিষ্কাশন ব্যবস্থা, সেনেটারি ন্যাপকিন থাকবে। যে সকল দরিদ্র নারীরা রয়েছে তাদের অধিকাংশই অজ্ঞ। বয়ঃসন্ধিকালীন সময়ে তাদের কী করতে হবে সে বিষয়ে তারা অসচেতন থাকে ফলে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়ে। তারা যাতে নিজেদের ব্যাপারে সচেতন হয় সে ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও  মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সাহায্যার্থে বৃত্তি প্রদাণ কার্যক্রমসহ বিভিন্ন দিবস উদযাপন করব।

    এছাড়াও বলেন, ছিন্নমূল শিশুদের পরিচর্যা বিনোদন ও শিক্ষাসহ সার্বিক বিকাশ নিশ্চিতে প্রকল্প গ্রহণ করব। খাবার পানি সংকটে আধুনিক পানির সংশোনোধাগাড় স্থাপন করব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করবো। ইউনিয়ন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটিসমূহ সক্রিয়করণ, ইউনিয়ন কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি সক্রিয় করণে সহযোগিতার কথা বলেন অনি।


    আবু আফফান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ