ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর ছিল: ইউরোপীয় পর্যবেক্ষক জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক প্রধান ইকবাল করিম ভূঁইয়া আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ‘ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ’ তৈরি করবো: তথ্যমন্ত্রী সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর নদীতে মিলল ট্রলার মালিকের মরদেহ পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭
  • বরিশালে বিএনপির ১০ নেতাকর্মী আটক

    বরিশালে বিএনপির ১০ নেতাকর্মী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ জেলা ও মহানগরের আহ্বায়কসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

    বুধবার (০১ নভেম্বর) সকালে তাদের বরিশাল নগরের সিএন্ডবি রোড ও নবগ্রাম রোড সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।

    আটকরা হলেন -বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, নগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শামসুল আলম মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হানিফ হাওলাদার, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম ইকো, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউর রহমান কিরণ, মহানগর বিএনপির সদস্য একেএম মুসা কাজল এবং সাকলাইন মোস্তফা।

    ১০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।  

    তিনি বলেন, বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা করবে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

    এদিকে পুলিশ ১০ জন বললেও বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক বলে দাবি করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন।  

    তিনি জানান, অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হলে সেখান থেকে ১৫ জন নেতাকর্মীদের আটক করে পুলিশ।

    পুলিশের দেওয়া তালিকার ১০ জন ছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুর রহমান, এঞ্জেল, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, মহানগর শ্রমিক দল সদস্য মো. আসলাম ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শেখ সাব্বিরকে পুলিশ আটক করেছে বলে দপ্তর সম্পাদক রিপন দাবি করেছেন।

    তিনি আরো জানান, নেতাকর্মীদের আটকের প্রতিবাদ ও অবরোধের সমর্থনে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে নেতাকর্মীরা নগরের বান্দ রোডে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ