ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

    সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা  ইসলামী আন্দোলন বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

    তিনি বলেন, আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) যে মহাসমাবেশ হবে সেখান থেকে ইসলামী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    কী ধরণের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে ফয়জুল করিম বলেন, পরিস্থিতির আলোকে সেটা আমরা আগামীকাল মহাসমাবেশে জানিয়ে দেব।সমাবেশ কত লোক হতে পারে জানতে চাইলে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, সংখ্যা তো আর বলা যাবে না তবে আশা করি সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। এই সমাবেশ কোনো দলের নয়, এটি সব জনগণের।

    পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন তাদের কাজ হলো জনগণের নিরাপত্তা প্রদান করা। তাই আমি রাষ্ট্রপক্ষের সবাইকে বলব জনগণের বন্ধু কোনো দলের নয়, জনগণকে ভালোবাসেন কোনো দলকে নয়।

    মহাসমাবেশ ঘিরে কোনো শঙ্কা দেখছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, কিছু কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে আটক করা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হুমকিও দিচ্ছে। যতক্ষণ সমাবেশ না হচ্ছে ততক্ষণ আমরা শঙ্কা মুক্ত নেই। কারণ, সরকার কখন কি সিদ্ধান্ত নেয় সেটা তো জানা যায় না।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ