ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • আমতলীতে কয়েক হাজার মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকোর উদ্বোধন

    আমতলীতে কয়েক হাজার মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকোর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের লক্ষী নামক স্থানে দু ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষদের চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে  নির্মিত বাশের সাকো উদ্বোধন করা হয়েছে।

    সোমবার সকালে এ সাঁকোর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

    জানাগেছে, উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মধ্যবর্তী চাওড়া খাল। অর্ধশত বছর ধরে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ মানুষ চাওড়া খালের লক্ষী নামক স্থানে খেয়া নৌকায় পাড়াপাড় হতো। কয়েক বছর যাবৎ খেয়া নৌকা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের  কয়েক হাজার মানুষ। সাধারন মানুষদের চলাচলের ভোগান্তি লাঘবে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাকো নির্মাণ করেন। 

    সোমবার সকালে এ বাঁশের সাঁকোর উদ্বোধন করা হয়। চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান বলেন, এই স্থানে দ্রুত ব্রিজ স্থাপনের জন্য স্থানীয় প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছি। আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, সরেজমিন পরিদর্শন করে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ