ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠন: এমপি মুকুল 

    বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠন: এমপি মুকুল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে  উল্লেখ করে  ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল  বলেন, বিএনপি ২৮ অক্টোবরে পুলিশের লাশের ওপর নৃত্য করেছে।  প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা করেছে। বাসে অগ্নিসংযোগ করছে। মানুষকে পুড়িয়ে মারছে। 

    বুধবার সকালে ভোলার দৌলতখানে প্রান্তিক কৃষকের  মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

    এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কৃষকদের  জন্য  অনেক কাজ করছে। যার সুফল কৃষকরা পাচ্ছেন। কৃষিক্ষেত্রে আধুনিক  যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন  বেড়েছে।
      
    বাংলাদেশ  বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উপজেলা নির্বাহী অফিসার পাঠান সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। 

    অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার  ওয়াজেদ কবির, ইউপি চেয়ারম্যান আব্দুল  মালেক মাষ্টারসহ স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ